ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় সাবেক কাউন্সিলরসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে।
ভাঙ্গুড়া থানার এসআই মোদাচ্ছের ভাঙ্গুড়া বাজারের মোল্লা হোটেলের পাশের একটি ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করেন। এরা হলেন—উপজেলার হাসপাতাল পাড়ার বাসিন্দা সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাচ্চু, সরদার পাড়ার সিদ্দিকুর রহমান ও মোতালেব হোসেন, রাঙ্গালিয়ার গ্রামের রায়হান আলী এবং কাশিপুর গ্রামের স্বপন আলী। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।