রংপুর মেট্রোপলিটন পুলিশ
স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ স্থানীয় সংবাদপত্রের মালিক ও সম্পাদক এবং বিভিন্ন মিডিয়ার কাজে নিয়োজিত সদস্যদের সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদের মতবিনিময় সভা মঙ্গলবার তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ঐ মতবিনিময় সভায় বিগত এক বছর ও এ যাবত্কালে রংপুর মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যানমূলক কার্যক্রম প্রদর্শন ও পর্যালোচনা করা হয়।
মতবিনিময় সভায়, রংপুর মেট্রোপলিটন পুলিশকে কেন্দ্র করে ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবরগুলো নিয়ে একটি ডকুমেন্টারি তৈরির প্রস্তাব করেন। যে কোনো মোটরযানে পুলিশ, প্রেস, ডাক্তার, মুক্তিযোদ্ধা ইত্যাদি লেখা বেআইনি উল্লেখ করে এসব লেখা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।