সার্ভেয়ারকে আটক করেছে দুদক

দিনাজপুর জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

ঘুষ গ্রহণের সময় দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের একটি দল দিনাজপুর জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঐদিন জেলা পরিষদ কার্যালয়ে ঘুষের টাকা লেনদেনের সময় সার্ভেয়ার আল-আমিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।