ধামইরহাটে বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

ধামইরহাটে মঙ্গলবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুস সালাম বাবু (৫০)। উপজেলার ধামইরহাট ইউনিয়নের নেউটা গ্রামের আব্দুস সালাম বাবু নিজ বাড়িতে তার ভাড়ায়চালিত ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য বিদ্যুত্ সংযোগ দেন। পরবর্তীতে সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই মারা যান। আব্দুস সালাম বাবু নেউটা গ্রামের মৃত সজির উদ্দিনের ছেলে।

ওসি মো. জাকিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করেছে।