চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনে গলায় ফাঁস দেওয়া সবুজ (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শশীভূষণ থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমিন মিয়ার বাড়ির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সবুজ জাহানপুর ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে।
নিহতের বাবা আবুল কালাম জানান, প্রতিবেশী আমিন মিয়ার বাড়ির বাগানে গাছের সঙ্গে সবুজের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীরা। শশীভূষণ থানার ওসি (তদন্ত) আবুল হাসান খান জানান, নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা মর্গে পাঠানো হয়েছে।