তাড়াশে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

তাড়াশে উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সভা কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে তাড়াশ জিকেএস স্কুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, জেলা নেতৃবৃন্দ তাড়াশে আসার পথে স্থানীয় কতিপয় নেতাকর্মী তাদের গাড়ি বহরে হামলা চালিয়ে একটি প্রাইভেটকার ভাংচুর করে। এরপর নেতৃবৃন্দ বিষয়টি তাড়াশ থানাকে অবগত করে বের হওয়ার সময় আবারও থানা গেট এলাকায় তাদের উপর হামলা চালানো হয়। হামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, তাড়াশ আহবায়ক কমিটির সদস্য সচিব সাঈদুর রহমান, সদস্য জিয়াউর রহমান জিয়াসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনাকে তাড়াশ উপজেলা বিএনপির এক গ্রুপ অন্য গ্রুপকে দায়ী করে আসছে। এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

ইত্তেফাক/আরকেজি