নতুন ভূমিকায় মিসেস বাংলাদেশ অবণী

র ফি কু ল  ই স লা ম

 

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিসেস বাংলাদেশ মুনজারিন মাহবুব অবণী। তিনি আগামী ১ বছর বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের বিভিন্ন প্রমোশনে অংশ নেবেন। এ উপলক্ষে সম্প্রতি ওয়ালটন কর্পোরেট অফিসে উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল, নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা নিলু, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, উদয় হাকিম, মো. রায়হান ও আমিন খান। এ বিষয়ে মিসেস বাংলাদেশ অবণী বলেন, ‘ওয়ালটন দেশের শীর্ষ ব্র্যান্ড। আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স ও প্রযুক্তিপণ্য দিয়ে তারা বিশ্ব জুড়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। ওয়ালটনের মতো একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’ তিনি আরো বলেন, ‘আমি একজন গৃহিণী। ঘর-সংসারের জন্য কী ধরনের পণ্য প্রয়োজন, কতটুকু প্রয়োজন, সেগুলো আমার ভালো করে জানা আছে। একজন নারী হিসেবে ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো সবার কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে পারব বলে বিশ্বাস করি।’