উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহমুদুল কবীর

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পৌর ভাষানী মিলোনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা, উদীচী পরিচালিত কমল সংগীত বিদ্যালয়ের বার্ষিক সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সংসদের সভাপতি সাইফুল ইসলাম শফির সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। পরে কমল সংগীত বিদ্যালয় ও উদীচী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পীদের পরিবেশনা হলভর্তি দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে কমল সংগীত বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে ৩টি বিভাগে প্রথম স্থান অর্জন করায় তাদের সম্মাননা প্রদান করা হয়।