শিশুদের মাঝে ল্যাপটপ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

মোজাহেদুল ইসলাম

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি শিশু পরিবারের সদস্যদের ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন উপহার দিয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ উপহার দেন প্রধানমন্ত্রী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে শিশু পরিবারের সদস্যদের এসব উপহার দেওয়া হয়। এসময় তেজগাঁও শহীদ মনুমিয়া হাই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার সৃষ্টি প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শোনায়। পরে প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন।

নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার এসময় উপস্থিত ছিলেন।

 

সূত্র : বাসস