টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কায় হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর মাত্র দুটি ছক্কা হাঁকালেই প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি ওভার বাউন্ডারির মাইলফলক স্পর্শ করবেন তিনি। আজ রাজকোটে ভারতের বিপক্ষেই চাইলে মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন ডান হাতি এই ব্যাটসম্যান। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮১ ম্যাচে অংশ নিয়ে ৪৮টি ছক্কার দেখা পেয়েছেন রিয়াদ। বাংলাদেশের পক্ষে এর চেয়ে বেশি ছক্কা অন্য কোনো ব্যাটসম্যানের নেই। রিয়াদের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪০টি ছক্কা মেরেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিমের ম্যাচ ৭১টি। এই তালিকায় তৃতীয় সর্বোচ্চ ৩৩টি ছক্কার মালিক সাকিব আল হাসান। তার ক্যারিয়ার ৭৬ ম্যাচের।