সনের লাল কার্ড বাতিল

দক্ষিণ কোরীয় ফরোয়ার্ড সন হিউং মিনের লাল কার্ডটি বাতিল করেছে এফএ। এমনকি তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞাও ভোগ করতে হচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে টটেনহ্যামের ১-১ গোলের ড্রয়ে সনের ট্যাকলে বিপক্ষ মিডফিল্ডার আন্দ্রে গোমেজ গোড়ালিতে প্রচণ্ড চোট পান। গোমেজের ডান পায়ের হাড় ভেঙে যায়। রেফারিও সনকে দেখান লাল কার্ড। আর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন গোমেজ। অস্ত্রোপচারের পর মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এভারটনের এই মিডফিল্ডার। গোমেজের চোটে সনের ফাউলের ভূমিকা নেই দাবি করে এরপর লাল কার্ডের বিরুদ্ধে আপিল করে টটেনহ্যাম। ম্যাচের ভিডিও পর্যালোচনা করার পর এই আপিলের পক্ষেই রায় দিল ইংলিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা এফএ।