স্পোর্টস রিপোর্টার
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার শুরু হচ্ছে এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোন নারী ভলিবল চ্যাম্পিয়নশিপ। আঞ্চলিক এই খেলায় স্বাগতিক বাংলাদেশসহ ৫টি দেশ অংশগ্রহণ করবে। বাকি ৪টি নেপাল, কিরগিজস্তান, মালদ্বীপ এবং আফগানিস্তান। এরই মধ্যে দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। গতকাল মালদ্বীপ ও কিরগিজস্তান ঢাকায় এসেছে। শনিবার উদ্বোধনী দিনে বিকাল ৩টায় বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। এরই মধ্যে টুর্নামেন্টের জার্সি, লোগো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছে ফেডারেশন। লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের ফাইনাল ১৪ নভেম্বর।