বাংলাদেশ থেকে এমিরেটসে ভ্রমণেচ্ছু যাত্রীরা ১৮ নভেম্বর ২০১৯-এর মধ্যে টিকিট ক্রয় করলে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্কভুক্ত সব গন্তব্যের জন্য এই অফার প্রযোজ্য হবে।
ইকোনমি ও বিজনেস শ্রেণিতে ১০ শতাংশ এবং প্রথম শ্রেণিতে ১৫ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। তবে যাত্রীদের ১২ নভেম্বর ২০১৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০-এর মধ্যে ভ্রমণ করতে হবে। বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার সাঈদ আবদুল্লাহ মিরান এই বিশেষ অফার ঘোষণা করে বলেন, “বাংলাদেশি গ্রাহকদের প্রতি আমাদের অঙ্গীকারের অংশ হিসেবে এই বিশেষ মূল্যছাড় প্রদান করা হচ্ছে, যাতে তারা তাদের প্রিয় গন্তব্যগুলোতে ভ্রমণে উত্সাহিত হন।
এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডসের সদস্যরা তাদের আর্জিত ‘মাইল’ এবং নগদ অর্থ সমন্বয় করে টিকিট ক্রয় করতে পারবেন। এর ফলে টিকিটের মূল্যে আরো সাশ্রয় হবে। এই শীতকালে যারা দুবাই ভ্রমণ করবেন, তাদের জন্য থাকবে অতিরিক্ত আরো বেশ কিছু সুবিধা। এমিরেটসের বোর্ডিং পাশ প্রদর্শন করে তারা সংযুক্ত আরব আমিরাতে পাঁচ শতাধিক রিটেইল শপ ও বিনোদনকেন্দ্রে বিশেষ মূল্যছাড় এবং ফিরতি যাত্রায় অতিরিক্ত ব্যাগেজ সুবিধা পাবেন।” —প্রেস বিজ্ঞপ্তি