বরিশাল অফিস
বরিশাল মেট্রো এলাকার কর্ণকাঠিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও মাদকসহ এক জনকে আটক করেছে র্যাব-৮-এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর আভিযানিক দল মঙ্গলবার রাতে কর্ণকাঠির বোর্ড স্কুলের সামনে থেকে তাকে আটক করে। আটককৃত জুবায়ের হোসেন সুমন বরিশাল নগরীর রুপাতলীর মৃত এম এ মান্নান খানের ছেলে। গ্রেফতারকালে সুমনের বহনকৃত ব্যাগে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি ধারালো ছোরা ও ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সুমন একজন অস্ত্রধারী মাদক বিক্রেতা, সেবী ও প্রতারক বলে র্যাব জানায়।