ইসলামপুরে অটোভ্যানের চাপায় শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর অটোভ্যানের চাপায় কবিতা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্বকান্দারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবিতা ঐ গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে।  ইসলামপুর থানার সাব ইন্সপেক্টর আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।