রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতিতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মো. মাঈনউদ্দিন ওরফে সালাউদ্দিন মাস্টার (৪৮) নামে এক শিক্ষককে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চর কলাকোপা হারুন মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে সহকারী শিক্ষক মাঈনউদ্দিনের পরিবার দাবি করছেন, এলাকায় কতিপয় ব্যক্তির সঙ্গে তাদের পারিবারিক ও স্থানীয় রাজনৈতিক বিরোধ রয়েছে। ঐ ব্যক্তিরা স্কুল থেকে পার্শ্ববর্তী হারুন বাজারে ডেকে নিয়ে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে এবং এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসান হয়েছে।