সদরপুরে পাখি শিকারের দায়ে জেল-জরিমানা

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা উপজেলার চর ভাষানচর ইউনিয়নের চর চাঁদপুর কোড়পাড় থেকে বন্যপাখি তিলা ঘুঘু শিকারের অপরাধে বুধবার দুই জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার। ভ্রাম্যমাণ আদালতে সিরাজুলকে ১৫ দিনের কারাদণ্ড ও সাব্বিরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদের বাড়ি উপজেলার ভাষানচর ও চর বিষ্ণপুর ইউনিয়নে।