সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থেকে ৪৩২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার ভোরে শহরের সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন—লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরকাছিয়া গ্রামের কাভার্ড ভ্যান ড্রাইভার কামাল হোসেন ও বরিশাল জেলার কোতয়ালী থানার রাজারচর গ্রামের শফিক হাওলাদার।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।