বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে শত ভাবনা নিয়ে ‘আমার বঙ্গবন্ধু’

বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে কী ভাবছে বর্তমান প্রজন্ম? দেশপ্রেম ও দেশ গড়ার প্রেরণায় তারা কীভাবে উদ্বুদ্ধ হচ্ছে জাতির পিতার জীবনাদর্শ, উন্নয়নদর্শন, প্রেরণাময়ী ভাষণ ও ভাবনায়? এসব অন্বেষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে ‘আমার বঙ্গবন্ধু-প্রেম ও প্রেরণায়’ শীর্ষক প্রকাশনা ও প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যে কেউ সর্বোচ্চ ৫০০ শব্দে বাংলায় কম্পোজকৃত লেখা আগামী ৩১ ডিসেন্বর ২০১৯ তারিখের মধ্যে amarbongobondhu@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। সেরা ১০টি লেখার জন্য বিশেষ পুরস্কারসহ মোট ১০০ জন লেখককে ঢাকায় সম্মাননা জানানো হবে। এছাড়া, নির্বাচিত লেখা নিয়ে ‘বাঙালি’ প্রকাশনার পক্ষ হতে ‘আমার বঙ্গবন্ধু’ সংকলন প্রকাশিত হবে। সৃজনশীল সমাজ উন্নয়নসংস্থা ‘স্বপ্নশীলন’এর উদ্যোগে আয়োজন সহযোগী ‘বাঙালি’ প্রকাশন, ঢাকা এফএম ৯০.৪, ক্যারিয়ার কেয়ার.কম। বিস্তারিত তথ্য জানা যাবে— ০১৭১২৯৫২৯৯৫, ০১৭২৬২৬৬৬৭৩ এই নম্বরে কল করে। —প্রেস বিজ্ঞপ্তি