বরিশাল অফিস
বরিশাল নগরীর গির্জা মহল্লার আবাসিক হোটেল ইম্পেরিয়াল থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তরুণীসহ গৌরনদীর এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে। সোমবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন জানান, হোটেলের ৪০৮ নম্বর কক্ষে এক কলেজছাত্রীকে স্ত্রী পরিচয় দিয়ে গৌরনদীর ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার অসামাজিক কাজে লিপ্ত ছিল।