জাবি ভিসির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা ------------- শিক্ষা উপমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।              তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাই শিক্ষা মন্ত্রণালয় চাইলেই সেখানে হস্তক্ষেপ করতে পারে না। কেউ অভিযোগ দিলে তদন্ত করা হবে।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ে এখন দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। এজন্য তারা উপাচার্যের পদত্যাগ চাইছে। অপর পক্ষ বলেছে, যে ইস্যুতে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে, সেই ইস্যুতে এখনো কোনো টাকাই ছাড় করা হয়নি। তাই দুর্নীতির প্রশ্ন অবান্তর। এমন অবস্থায় দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিয়ে লিখিত অভিযোগ করা হলে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে।