তাজিকিস্তান সীমান্তে আইএস হামলায় নিহত ১৭

তাজিকিস্তান ও উজবেকিস্তানের একটি সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ব্যাপক গোলাগুলি হয়। এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য ও ১৫ জঙ্গি নিহত হয়। পুলিশ জানায়, মুখোশ পরিহিত ২০ জঙ্গি অতর্কিতে হামলা চালায়। এদের মধ্যে ১৫ জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়। বাকি পাঁচ জঙ্গিকে আটক করা সম্ভব হয়েছে। —রয়টার্স