বেনাপোলে দুই দিনব্যাপী ভ্যাট মেলা শুরু

‘এলো দেশে নতুন আইন, ভ্যাট হচ্ছে অনলাইন, ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে  বন্দর নগরী বেনাপোলে বুধবার  দুপুর থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ভ্যাট মেলা।

 

প্রধান অতিথি হিসেবে ভ্যাট মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) মো. জামাল হোসেন।  যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এসোসিয়েশন মিলনায়তনে এই মেলা শুরু হয়েছে।

 

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনের সভাপতিত্বে ভ্যাট মেলায় বিশেষ অতিথি  ছিলেন বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক, ভ্যাট অনলাইন প্রকল্পের কমিশনার সৈয়দ মুশফিকুর  রহমান, ও যশোর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটর কমিশনার মুহম্মদ জাকির হোসেন।

 

এ সময় বক্তব্য রাখেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি  আলহাজ্ব নুরুজ্জামান, সিএন্ডএফ এজেন্ট ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, কাস্টমের ডিসি আব্দুল আলীম ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা। মেলায় ১০টি স্টল স্থান পায়।

 

ইত্তেফাক/ইউবি