ইলিং বিলিং

টাট্টু ঘোড়া ইলিং বিলিং নাচছে

নাচতে নাচতে অনেক দূরে যাচ্ছে।

সাত সমুদ্দুর তেরো নদী ছাড়িয়ে

সাহস বুকে ভয়-ভীতিকে তাড়িয়ে।

কিন্তু একি! একটুও সে যায়নি

নতুন দেশের খোঁজ-খবরও পায়নি।

বেপারখানা কী?

বলছি শোনো জি—

লাফায় শুধু ইলিং বিলিং

একটুও পথ মাড়ায় না

এমন বোকা টাট্টুঘোড়া

সামনে দু পা বাড়ায় না।