এই সময়ের ছড়া

এই হেমন্তে

আমরা সবাই বদলে যাচ্ছি

এই হেমন্তে ফুলের গন্ধে

আমরা সবাই বদলে যাচ্ছি

 

টাকার কুমির লেজটি নাচায়

জুয়া চলছে। খেলা চলছে

আমরা সবাই বদলে যাচ্ছি

শুধু মিথ্যা। নীতি ভ্রষ্ট

চলে অনাচার। নেই ন্যায়বোধ

আছি ক্ষমতায় তাই দম্ভ

মানুষের প্রতি নেই ভালোবাসা

আমরা সবাই বদলে যাচ্ছি

 

কোনটা সঠিক কোনটা বেঠিক

কোনটা যে আলো কোনটা যে ভালো

এই হেমন্তে মরা কার্তিক

সততা এখন থাকে কোন গ্রামে

সততার খোঁজে নামে হেমন্ত

আসে শীত ঋতু

এসো হে সততা

আমরা সবাই বদলে যাচ্ছি...

 

দুই.

আমরা সবাই শিশু

পান থেকে চুন খসলে বানাই

সেটাই বড়ো ইস্যু।

 

চুল কেন যায় পড়ে

শীত আসে ক্যান ওরে

বাতাস বহে জোরে

সূর্য ওঠে ভোরে

মাথাটা ক্যান ঘোরে

আগুনে ক্যান পোড়ে

 

কিছু একটা হোক বা না-হোক

সবকিছু আজ ইস্যু

আমরা সবাই শিশু।