ওমানের মাসকটে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ খেলেছে। ওমানের প্রিমিয়ার লিগের শীর্ষ দল মাকসট ওমান ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে। গতকাল রাতে খেলা হয়েছে মাসকট ক্লাবেরই স্টেডিয়ামে। বাংলাদেশ যে একাদশ নামিয়েছিল সেখানে ১০ ফুটবলারকে পরিবর্তন করেছেন দলের ইংলিশ কোচ জেমি ডে। প্রথমার্ধেই ১২ মিনিটে জীবন গোল করে এগিয়ে দিয়েছিলেন। ভারতের বিপক্ষে ব্যর্থ স্ট্রাইকার জীবন এবার গোল পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ১৭ মিনিটে পেনাল্টি থেকে মাসকট ক্লাবের তারিক গোল শোধ করেন ১-১। ২৮ মিনিটে বিপলু গোল করেন ২-১। ৬৫ মিনিটে বদলি স্ট্রাইকার সবুজ গোল করেন ৩-১। ৭৩ মিনিটে আরেকটি পেনাল্টি পেয়েছিল মাসকট ক্লাব। পেনাল্টি সেভ দিয়েছেন গোলকিপার সোহেল। ৮২ মিনিটে লালকার্ড পান মাসকট ক্লাবের অধিনায়ক। একাদশে খেলেছে গোলকিপার আশরাফুল রানা, ইয়াসিন, টুটুল, বিশ্বনাথ, বিপলু, রহমত মিয়া, জামাল ভুইয়া, সাদ, রকিবর, সোহেল রানা, জীবন। পরে গোলকিপার জিকো, রায়হান, ইব্রাহিম, আরিফ, রবিউল, রাফি, সুফিল, মামুনুল গোলকিপার সোহেল, মতিন পালাক্রমে খেলেছেন। ১৪ নভেম্বর বাংলাদেশ ওমান বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ।