বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবলের প্রথম ম্যাচে ‘ই’ গ্রুপে বাংলাদেশ হার দিয়ে শুরু করেছে। বুধবার বাহরাইনের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল। শেষ কয়েক মিনিটেই বাংলাদেশের সর্বনাশ ঘটে। পর পর দুই গোল হজম করে ৩-০তে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশ ৩ গোলে হারলেও অন্তত চারটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার কষ্ট আছে ইংলিশ কোচের। বাংলাদেশ আজ সন্ধ্যা ৭টায় বাহরাইনের পানামার খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে। ‘ই’ গ্রুপে বাংলাদেশ, জর্ডান, বাহরাইন ও ভুটান লড়াই করছে।