মৌলভীবাজারে নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান

তেরশত নদী শুধায় আমাকে—স্লোগান নিয়ে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি দেশ জুড়ে নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত বুধবার বিকালে মৌলভীবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চাঁদনীঘাট মনু নদীর পাড়ে নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বেগম মল্লিকা দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন—মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার অহমেদ। বিশেষ অতিথি ছিলেন—জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অজিজুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।