বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নাটোরে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোর এম কে অনার্স কলেজ প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন ঐ কলেজের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, স্বাধীনতা একাডেমির সভাপতি জাকির হোসাইন, সহকারী অধ্যাপিকা ফিরোজা সুলতানা প্রমুখ। মেলা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।