ঘুষের টাকাসহ কুষ্টিয়ায় সাবরেজিস্ট্রার ও অফিস সহকারী গ্রেফতার

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের টাকাসহ সদর সাবরেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলামকে ঘুষের লক্ষাধিক টাকাসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুদকের উপপরিচালক মো. যাকারিয়ার নেতৃত্বে কুষ্টিয়া রেজিস্ট্রি অফিসে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও দুদক জানায়, জমি ক্রয় বিক্রয়ে সদর সাবরেজিস্ট্রি অফিসে প্রতিনিয়ত সেবা গ্রহীতাদের কাছ থেকে সিন্ডিকেট চক্র অবৈধ পন্থায় হাতিয়ে নেয় অতিরিক্ত টাকা। এ অভিযোগের ভিত্তিতে ঐদিন দুদকের অভিযানিক দল ঘুষের নগদ ১ লাখ ৪ হাজার ৪ শত টাকাসহ দুই জনকে গ্রেফতার করে। তাদের আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. যাকারিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।