যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উত্পাদন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে হঠাত্ অ্যামোনিয়া প্ল্যান্টের এসএমসি বয়লারে লিকেজ হয়ে কারখানার উত্পাদন বন্ধ হয়। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন জানান, কারখানাটি অনেক পুরোনো হয়েছে। যার কারণে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে হঠাত্ কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে কিছু ত্রুটি ধরা পড়ে। যার কারণে কারখানার ইউরিয়া সার উত্পাদন বন্ধ করা হয়।