মাধবদীর শেখেরচর পাকিজা গার্মেন্টসের পাশ থেকে বৃহস্পতিবার সকালে আরিফ (২০) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার হয়েছে। নিহত কলেজছাত্র ঐ গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন। তিনি নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার বাড়ি পলাশ উপজেলার ভুয়ুমের দরদরিয়া গ্রামে।
নিহত আরিফের বোন জানান, তার ভাই পাকিজার শ্রমিক কোয়ার্টারে থাকত। বুধবার রাতে তার ডিউটি ছিল না। তবে ঘটনাস্থলের পাশে হাছেনের দোকানের পাশে রাত ১১টা পর্যন্ত কেরামবোর্ড খেলে আর কোয়ার্টারে ফেরেনি বলে জানিয়েছে অন্যান্য শ্রমিক ও দোকানি হাছেন। সকালে তার লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কেরাম খেলার সময় হালকা কথা কাটাকাটি হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছে।