কালীগঞ্জে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

কালীগঞ্জ শহর থেকে বুধবার রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হাশুয়া, গাছি দা, চাপাতি, ছুরি, তালা কাটার, শাবল, দা, সেনিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে। চার দিন আগে কালীগঞ্জ শহরের ইউনিলিভার বাংলাদেশ (এআর ট্রেডার্সে) ডাকাতি সংঘটিত হয়। সে ঐ ডাকাতির সঙ্গে জড়িত। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।