মিরসরাইয়ে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুলে ভাঙচুর করার ঘটনায় বুধবার রাতে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাইদুল ইসলাম (১৭)।
মঙ্গলবার বিকেলে উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঐ ঘটনা ঘটার পর স্কুলের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার দাশ বুধবার বিকেলে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলায় আবুতোরাব স্কুলের ছয় ছাত্রসহ এক বহিরাগতকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক আমিরুল মুজাহিদ বলেন, মামলা হওয়ার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।