বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাফেটোরিয়া পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন। উপাচার্য তিনটি হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা উপাচার্য মহোদয়ের কাছে তুলে ধরলে তিনি তা সমাধানের আশ্বাস দেন। উপাচার্য হলগুলোর রিডিং রুম, কমনরুম, মসজিদ, ডাইনিংয়ের কার্যক্রম প্রত্যক্ষ করেন। এসময় তার সঙ্গে বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, পরিচালক, দপ্তরপ্রধান, সংশ্লিষ্ট হলসমূহের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর উপাচার্য সবাইকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন।