মোর্শেদা বেগম
জয় এক্সপোর্ট-ইম্পোর্ট কোং লিমিটেডের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহর স্ত্রী মোর্শেদা বেগমের (নাজমা হাবিব) কুলখানি আজ শুক্রবার বাদ আসর গুলশান-১ অ্যাভিনিউয়ে গুলশান জামে মসজিদে (ভোলা মসজিদ) অনুষ্ঠিত হবে। আত্মীয়, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের মরহুমার মাগফেরাতের জন্য দোয়ায় উপস্থিত হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মোর্শেদা বেগম গত ৩১ অক্টোবর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
নাজমা হাবিব
জয় এক্সপোর্ট ইম্পোর্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহর সহধর্মিণী মুর্শেদা বেগম নাজমা হাবিবের আজ কুলখানি বাদ আসর গুলশান-১-এর গুলশান জামে মসজিদে (সাবেক ভোলা মসজিদ) অনুষ্ঠিত হবে। গত ৩১ অক্টোবর দুপুরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্বামী, ছেলে, মেয়ে, নাতি, নাতনি ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।