মৃত্যুবার্ষিকী

ইয়াসিন আহমেদ

দৈনিক ইত্তেফাকের সাবেক মফসসল সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ইয়াসিন আহমদের এগারোতম মৃত্যুবার্ষিকী আজ ৮ নভেম্বর। এ উপলক্ষ্যে রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনের ‘ধ’ ব্লকের তাহাফুজুল কোরআন মাদ্রাসায় কোরআন খানি ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এছাড়া আজ শুক্রবার বাদ জুমা মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার মসজিদুল ফারুক মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।