মুন্সীগঞ্জে দুই যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জ পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। জেলার টঙ্গীবাড়ি উপজেলার বড়লিয়া গ্রামে বৃহস্পতিবার মো. বাপ্পি শেখ (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বড়লিয়া গ্রামের হাজী মো. সাঈদ বেপারী বাড়ির আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অপরদিকে গজারিয়া উপজেলায় জিলানী (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।