মাঝ সাগরে ১৬ সঙ্গীকে হত্যা করল উত্তর কোরিয়ার দুই জেলে

উত্তর কোরিয়ার দুই জেলে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাদের সঙ্গে একই মাছ ধরার নৌকায় থাকা ১৬ জনকে হত্যা করেছে। ইতিমধ্যে নিজেদের অপরাধও স্বীকার করেছে ওই দুই জেলে। জানা গেছে, তারা সবাই একই নৌকাতে করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। সমুদ্রপথে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিলেন তারা। আর যাত্রার মাঝপথেই ১৬ সঙ্গীকে নির্মমভাবে হত্যা করে ওই দু’জন। হত্যার পর তারা দক্ষিণ কোরিয়ার কাছে আশ্রয় চেয়েছিল। কিন্তু তাদের দেশদ্রোহী ও অপরাধী আখ্যা দিয়ে আশ্রয় দেয়নি দক্ষিণ কোরিয়া সরকার। -বিবিসি