পুকুর থেকে মাছ ধরতে নিষেধ করায় সন্ত্রাসীরা সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের লক্ষ্মীবরদী এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের সোনারগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইউপি সদস্য আব্দুল মজিদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অন্য আহতরা হলেন—মজিদ মেম্বারের ভাই মোস্তফা ও ইলিয়াসের ছেলে পলাশ।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।