প্রয়াত সাংবাদিক মামুনুর রশিদের নামে ঢাবিতে ক্রীড়া তহবিল গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী প্রয়াত সাংবাদিক মামুনুর রশিদের নামে ক্রীড়া তহবিল গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিভাগের চেয়ারপারসনের কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তহবিল গঠন করা হয়। তহবিলের জন্য বিভাগের চেয়ারপারসন ড. কাবেরী গায়েনের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন আবুল খায়ের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী বাবলু। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকেরা ছাড়াও মামুনুর রশিদের বন্ধু ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়ায় জন্ম নেওয়া মামুনুর রশিদ ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া মামুন একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন।