সিলেট নগরের কাস্টঘর এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) খুন হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাস্টঘর এলাকায় ওই যুবককে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশের একটি টহল টিম তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএম