ভিমরুল বেরিয়ে এলে খোঁচা সহ্য করতে পারবেন না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক এমপি এসএম আকরামকে উদ্দেশ্য করে বলেছেন, 'আমাদের গায়ে খোঁচা দিবেন না। আমাদের গায়ে খোঁচা দিয়ে আপনি তো পার পেয়ে যাবেন। কিন্তু যাদের মাঠে নামাচ্ছেন তারা তো সবাই নারায়ণগঞ্জেই থাকবে।'

শুক্রবার সন্ধ্যায় বন্দরের সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী ও বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমানের এক নির্বাচনী কর্মীসভায় তিনি এসব কথা বলেন। বন্দর থানা আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মীসভার আয়োজন করা হয়।

এ সময় তিনি আরও বলেন, 'খোঁচা মারবেন না। ভিমরুলের চাকে খোঁচা মারলে ভিমরুল যদি বেরিয়ে আসে সেই খোঁচা সহ্য করার ক্ষমতা রাখেন না। আজকে এই মাগরিবের সময় বলে যেতে চাই, নিশ্চিন্ত থাকেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। কোন শক্তি নাই তাকে সরাবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ আদালতের পিপি ও আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী খোকন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, গোপিনাথ দাস, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা মহিলালীগ সভানেত্রী ড. শিরিন বেগম, মহানগর আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির মৃধা, মুক্তিযোদ্ধা বিষয়ক এড. নূরুল হুদা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. সানাউল্লাহ, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান বেগম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, যুবলীগ নেতা ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক ও নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানসহ কয়েকশত নেতাকর্মীবৃন্দ।

ইত্তেফাক/নূহু