প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ২য় পত্র হতে একটি প্রস্তুতিমূলক মডেল প্রশ্ন উপস্থাপন করা হলো। তোমরা তোমাদের পঠিত জ্ঞানের আলোকে উত্তর তৈরি করে নেবে।
(যে কোন ৭ টি উদ্দীপকের উত্তর দিতে হবে)
মেশিনে প্যাকেট জাত করে প্রতিদিন প্রায় তিনহাজার প্যাকেট চিনি প্যাকেট জাত করে থাকেন।
১। পদ্ম সেত ুএখন দৃশ্যমান। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে বিদেশী কারিগরি সহায়তায় আগামী বছরের যে কোনো সময় এই প্রত্যাশিত সেতুর কাজ শেষ হবে। এই সেতুতে সড়ক ও রেলপথ দুটোই অন্তর্ভূক্ত রয়েছে। ফলে দক্ষিণ বঙ্গের সাধারণ মানুষের যাতায়াতের নব দিগন্তের সূচনা হবে। এটি উন্মুক্ত হলে ঐ অঞ্চলের মানুষের অর্থ, সময় ও শ্রম তিনটিই সাশ্রয় হবে। তবে এই সেতুর প্রাথমিক ডিজাইনে রেলপথের সংযোজন ছিল না। পরবর্তীতে ডিজাইন পরিবর্তন করে সেতুতে রেলপথ সংযোজিত হয়। এটি একটি মাইল ফলক হয়ে থাকবে।
ক) সামগ্রিক পরিকল্পনা কী?
খ) পরিকল্পনার অঙ্গন বলতে কি বুঝায়?
গ) উপরের উদ্দীপকের প্রথম দিকের প্রত্যাশিত কাজটি কোন ধরণের প্রকৃতিগত পরিকল্পনা? আলোচনা কর।
ঘ) উদ্দীপকের সর্বশেষ পরিস্থিতিতে উল্লেখিত পরিকল্পনাটির সাথে পদ্মা সেতু দৃশ্যমান- এই পরিকল্পনার মূল্যায়ন কর।
২। প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষ্যে সরকারী কর্মকর্তা/কর্মচারীদের ২০% উত্সব বোনাস প্রদান করা হয়। এই ধরনের উত্সব বোনাসের জন্য মধুমতি টেক্সাটাইল মিলসে্র শ্রমিকগণ বেশ কিছ ুদিন যাবত আন্দোলন করে আসছে। আন্দোলনের এক পর্যায় তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে বেশ কিছু শ্রমিক আহত হয়। তাই মিল্স কর্তৃপক্ষ তিনজন কর্মকর্তার উপর অবিলম্বে দায়ী ব্যাক্তিদের বিষয়ে রির্পোট করার জন্য পরামর্শ দেন এবং বোনাসের বিষয় অভিমত প্রদানের জন্য পরামর্শ দেন। তাদের ইতিবাচক পরামর্শের ভিত্তিতে শ্রমিকদের বোনাস প্রদানের জন্য অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
ক) সংগঠন কাঠামো কী?
খ) দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ বলতে কি বুঝায়?
গ) উপরের উদ্দীপকে তিনজনের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা কোন ধরনের সংগঠন? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে বোনাস প্রদানের দায়িত্ব কি সংগঠন প্রক্রিয়ার কোন পদক্ষেপকে সমর্থন করে? তোমার মতামত দাও।
৩। সদ্য এমবিবিএস ডিগ্রী সমাপ্তকারী ডাক্তারদের অধীনে হাতেকলমে কাজ শিখানোর একটি প্রচলিত বিধান রয়েছে। এর ফলে ডাক্তারদের বাস্তবিকজ্ঞান, যোগ্যতা ও দক্ষতাবৃদ্ধি পায় এবং নতুন রোগি ও রোগের সহিত পরিচিত হতে পারে।
ক) কর্মী সংগ্রহ কী?
খ) বিসিএস কর্মকর্তাদের সমপদ মর্যাদায় রেখে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি-প্রশিক্ষণের আলোকে ব্যাখ্যা কর।
গ) উপরের উদ্দীপকে কোন ধরণের প্রশিক্ষণপদ্ধতির কথা বলা হয়েছে? আলোচনা কর।
ঘ) উদ্দীপকের আলোকে প্রশিক্ষণের গুরুত্ব মূল্যায়ন কর?