শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১৩৬ কার্টন ডানহিল সিগারেট উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শারজাহ থেকে আসা জি-৯ ৫২৮ ফ্লাইটের মো. আবু আল হাসান নামের ঐ যাত্রীর ব্যাগেজ থেকে সিগারেটগুলো উদ্ধার করে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদ থাকায় ঐ যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তার ব্যাগ তল্লাশি করে ১৩৬ কার্টন ডানহিল ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। আটক যাত্রী ও সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।