দামুড়হুদায় কুপিয়ে টাকা ছিনতাই

উপজেলার দর্শনা কেরুর মুক্তিযোদ্ধা অফিসের সামনে বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীরা সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে নগদ ১২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দামুড়হুদার দর্শনা আনোয়ারপুর গ্রামের পিয়ার আলীর ছেলে সাবেক সেনাসদস্য আবুল বাসার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। কেরুর মুক্তিযোদ্ধা অফিসের সামনে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার মাথা ও বাম হাতে কুপিয়ে নগদ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়। দামুড়হুদার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব হাসান জানান, ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।