জেএসসি পরীক্ষায় নকল সরবরাহ

ফটোস্ট্যাট ব্যবসায়ী কারাগারে

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালীন ফটোকপি করে নকল সরবরাহের অভিযোগে এক ফটোস্ট্যাট ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেলিম মিয়া নামের ঐ ব্যবসায়ীকে শুক্রবার সকালে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজির হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সেলিম উপজেলার শালমারা ইউনিয়নের গলাকাটা হামছাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে ও মহিমাগঞ্জ বাজারের ফটোস্ট্যাট ব্যবসায়ী। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।