খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, হাইব্রিড বলি আর অনুপ্রবেশকারী বলি তাদের ঠাঁই আওয়ামী লীগে হবে না। যারা নিজেদের সংশোধন করে, ভুল বুঝতে পেরে আওয়ামী লীগে যোগদান করেছে তাদের হাইব্রিড বা অনুপ্রবেশকারী বলব না। তারাই হাইব্রিড বা অনুপ্রবেশকারী যাদের পরিবারের কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি আবার কেউ জামায়াত দল করে। তারা সুবিধাবাদী।
বৃহস্পতিবার নিয়ামতপুুরের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে আয়োজিত হাজিনগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, কোষাধ্যক্ষ আ. খালেক, উপপ্রচার সম্পাদক রনজিত সরকার প্রমুখ।