নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসা থেকে গতকাল শুক্রবার সকালে নবম শ্রেণির ছাত্রী ফারজানা পারভীন রিয়ার (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়া স্থানীয় মথুরানাথ পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের সেলিম আকনের কন্যা। তারা সপরিবারে নগরের অক্সফোর্ড মিশন রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।
কোতোয়ালি মডেল থানার এসআই ফিরোজ আল মামুন জানান, রিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিম আকন দিনমজুর হওয়ায় সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এর জেরে পারিবারিক কলহ-বিবাদ বেড়েই চলছিল। এনিয়ে অশান্তির জেরে রিয়া তার নিজ ঘরে আত্মহত্যা করতে পারে।