যুব দিবস উপলক্ষ্যে জাতীয় যুব সংহতির আলোচনা সভা আজ

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে জাতীয় যুব সংহতির উদ্যোগে আজ শনিবার বেলা ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। বিশেষ অতিথি থাকবেন জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করবেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল। জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলম আলোচনায় দলের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।